আনাস স্যার সম্পর্কে

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইংরেজি শিক্ষক এবং content creator

আনাস স্যার

Author of many English Books

Teachers' Trainer S@ifur's

30 Years of Excellence, Experiment & Experience

Creator of the AB Method

Innovation in Teaching & Anas Sir

আনাস স্যার- একজন স্বনামধন্য ইংরেজি শিক্ষক, শিক্ষকদের প্রশিক্ষক, গবেষক এবং বাংলা ভাষীদের ইংরেজি শেখানোর প্রচেষ্টায় নিবেদিত প্রাণ।

আজ থেকে প্রায় তিন দশক আগে সৌদি আরবের ডিফেন্সের একটি সম্মানজনক চাকরি ছেড়ে তিনি দেশে ফিরে এসেছিলেন একটি বিশাল স্বপ্ন এবং Urge নিয়ে।

"বাংলার মানুষকে সহজে ইংরেজি শেখানোর Urge"

যদিও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ ছিল না। একটি লাইফ লং ক্যারিয়ার ছেড়ে দেশে ফিরে আসার পেছনে হোমসিকনেসের পাশাপাশি একটি বড় প্রশ্ন ছিল-

"কেন একজন বাঙালি ১০-১৫ বছর ইংরেজি পড়েও আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারে না?" তা খতিয়ে দেখে সমাধান বের করা।

মুদা (মিনিস্ট্রি অফ ডিফেন্স এন্ড এভিয়েশন)-এ কর্মরত অবস্থায় তিনি খুব কাছ থেকে দেখেছেন- একটি আরবী কান্ট্রিতে ইংরেজির কী দাম! ইংরেজিই যোগ্যতার মাপকাঠি। ইংরেজি শুধু একটি ভাষা নয়, এটি আত্মবিশ্বাস, স্মার্টনেস আর সফলতার চাবিকাঠি।

অনেক দক্ষ ও পরিশ্রমী বাংলাদেশি বেশি বেতন ও উচ্চ পদের সুযোগ হারাচ্ছে, সম্মানের পরিবর্তে নিগ্রহ, অপমান, বঞ্চনা সহ্য করতে হচ্ছে শুধু ইংরেজি না জানার কারণে। দেশের ইমেজও নষ্ট হচ্ছিল, এমনকি "বাঙালি" একটি গালির পর্যায়ে নেমে এসেছিল।

অন্য দিকে- আরো প্রায় ১৫/১৬ টি দেশের নাগরিক এমনকি ইন্ডিয়ানদেরও বেশি বেতন, উচ্চ পদ, সম্মান কোন কিছুরই ব্যত্যয় হচ্ছে না ইংরেজি জানার কারণে। কেমন যেন অলিখিতভাবে সবকিছুই আবর্তিত হচ্ছে ইংরেজি জানা না জানার উপর। আসলে ডিফেন্সে অনেক যোগ্য লোকেরই ইংরেজি না জানাটাই ছিল সবচেয়ে বড় অযোগ্যতা।

বিদেশে এই করুণ বাস্তবতা তাঁকে বারবার ভাবিয়েছে, অনেকবার প্রতিবাদীও হয়েছেন। কিন্তু স্থায়ী কোন সমাধান না পেয়ে মাত্র আড়াই বছরের মাথায় রিজাইন দিয়ে এক উদগ্র বাসনা নিয়ে দেশে ফিরে আসেন এবং কাজে মনোনিবেশ করেন।

"দেশের ইংরেজি শিক্ষাব্যবস্থার সমস্যা ও সমাধান"

কাজে মনোনিবেশ করেই তিনি দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন-

  • আমাদের দেশে প্রচলিত ইংরেজি শিক্ষাব্যবস্থার সমস্যাগুলো চিহ্নিত করা।
  • সমস্যাগুলোর সহজতম এবং বাঙালি ফ্রেন্ডলি সমাধান বের করার চেষ্টা করা।

১০-১৫ বছর ইংরেজি পড়েও ইংরেজিতে কথা বলতে না পারার মূল কারণ তাঁর স্টাডিতে উঠে আসে যে- আমাদের দেশে ইংরেজিকে Language হিসেবে নয় Subject হিসেবে পড়ানো হয়। Grammar, Rules, Translation এবং Vocabulary মুখস্থ করানো হয় পরীক্ষায় পাশের জন্য তাই ইংরেজি পড়েও হাজারো শিক্ষার্থী ইংরেজি বলতে পারছে না।

এই সমস্যার আশু সমাধান খুঁজতেই তিনি Cambridge-এর দেখানো পথে হাঁটা শুরু করেন। Cambridge-এর সংজ্ঞায় বলা হয়েছে-

English language is a system of communication consisting of Sounds, Words & Grammar.

(ইংরেজি ভাষা হলো যোগাযোগের একটি মাধ্যম যার মধ্যে রয়েছে সাউন্ডস, ওয়ার্ডস এবং গ্রামার।)

"সঠিক Pronunciation, সমৃদ্ধ Vocabulary, এবং Grammar" মূলতঃ এই তিনটি দক্ষতার সমন্বয়েই গড়ে উঠে সাবলীল ইংরেজি বলা, বোঝা, পড়া ও লেখার ভিত্তি। কিন্তু আমাদের দেশে একাডেমিক পড়া লেখার কোন লেভেলেই ইংলিশকে সেভাবে ফোকাস করা হয়না।

তাই তিনি S@ifur's-এর Teachers' Trainer হিসেবে গত প্রায় তিন দশক ধরে হাজারো শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীদের পড়ানোর অভিজ্ঞতা এবং সারা বাংলাদেশে সেমিনার, ক্লাস ও ওয়ার্কশপের অভিজ্ঞতার আলোকে এমন একটি সিস্টেম ফাইনালাইজ করেন- যেখানে বাংলার মাধ্যমে ইংরেজি বলা, বোঝা, পড়া ও লেখার একটি সহজ পদ্ধতি/মেথড English Mastery তৈরি হয়। যার মাধ্যমে মাত্র ২ থেকে ৩ মাসেই শূন্য থেকে সাবলীল ইংরেজি শেখা সম্ভব। কারণ-

বাংলায় ইংরেজি শেখায় English Mastery

আনাস স্যারের ৩০ বছরের গবেষণায় উদ্ভাবিত আনাস বাংলা মেথডের English Mastery শুধু বাঙালি হলেই- ইংরেজি শিখিয়ে দেয়! তিনি ইংরেজিকে বিশেষ প্রক্রিয়ায় বাংলায় প্রসেস করেছেন যেন বাঙালি শিক্ষার্থীরা কোর্স Recive করতে পারে। বাস্তবতা হলো- ক্লাস Five/Six-এর বাচ্চাও Recive করতে পারে। আর তারা তাদের সমস্যার সমাধান নিজেরাই করতে সক্ষম, তাই এটি তাদের কাছে Unparalleled, Mind-blowing।

এই কোর্সের স্কিলস, রিসার্চ, ডেভেলপমেন্ট ও লক্ষ্য

এই কোর্সের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট নয়; বরং বাস্তব জীবনে ইংরেজি ব্যবহার করার যোগ্যতা তৈরি করা। তাই বাঙালি শিক্ষার্থীদের দুর্বলতাকে সামনে রেখে প্রতিটি স্কিল গুরুত্ব সহকারে রিসার্চ করে অত্যন্ত সতর্কতার সাথে তিনি সিস্টেম ডেভেলপ করেছেন যেন সব লেভেলের শিক্ষার্থী উপকৃত হতে পারে। যেমন-

ভয়-জড়তা কাটিয়ে মুখ খোলার কার্যকর Tactics (Tongue Twisters)

কম-বেশি সবার মধ্যে এই দুর্বলতা রয়েছে, যা থেকে মুক্ত হওয়া সবারই কাম্য। তাইতো প্রথমেই Tongue Twisters-এর মাধ্যমে জড়তা Fix করা হয়েছে।

IPA Sounds/Phonetics (The Crown of English Language)

ইংলিশম্যানদের মতো কথা বলার কার না মন চায়? কিন্তু একাডেমিকভাবেই IPA Sounds থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে, যা থেকে মুক্ত হওয়া অতীব জরুরি।

Contextual & Categorical Vocabulary (Time Consuming)

শব্দার্থ মুখস্থ করার কষ্ট ও ভুলে যাওয়ার দুঃখ! মুখস্থ না করেও যে বিভিন্নভাবে ভোক্যাবুলারি শেখা যায় এবং মনে রাখা যায়, তা বেশিরভাগ শিক্ষার্থী জানেই না।

Basic & Advance Grammar (Grammar Controlling System)

Conversion & Transformation হলো গ্রামারের দুটি গুরুত্বপূর্ণ বিষয়। কনভার্সনের মাধ্যমে গ্রামার স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয় তাই গ্রামার ভীতির প্রশ্নই উঠে না। শিক্ষার্থীদের সরাসরি গ্রামার না শিখিয়ে বরং গ্রামার কন্ট্রোলিং শেখানো দরকার।

Spoken & Free Hand Writing (GCS - TOM Practice)

কথা বলা ও লেখার জন্য গ্রামার লাগবেই, তবে গ্রামারের মাধ্যমে ভাষা শেখা নয় বরং ভাষার মধ্যে গ্রামারের ব্যবহার শেখা। স্কুলেই ৯০% গ্রামার শেখা হয়ে যাবে।

One Course, Every Career

শিক্ষার্থী থেকে পেশাজীবী- জেনারেল বা মাদ্রাসা যে কোন ব্যাকগ্রাউন্ডের ছাত্র, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, ব্যবসায়ী, বিদেশগামী বা ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন সর্বত্রই ইংরেজি দক্ষতা সাফল্যের অন্যতম চাবিকাঠি। সেই দক্ষতাকে সহজ, কার্যকর ও আত্মবিশ্বাসী করে তুলতেই তিনি তাঁর মেধা ঢেলে সাজিয়েছেন ইংলিশ মাস্টারি।

Soft Skills

বাংলাদেশ থেকে বিশ্বমঞ্চে ভবিষ্যৎ ক্যারিয়ারের পিছিঁয়াল পথকে Smooth করা, ফ্রিল্যান্সিং সহ যেকোন সেক্টরে নিজের যোগ্যতা প্রমাণ করা, ইংরেজিতে দক্ষ নতুন প্রজন্ম সৃষ্টি করা, বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করা, রেমিট্যান্স ও বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখা, এমনকি বড় বড় কাজের প্রস্তুতি স্বরূপ ছোটবেলা থেকেই Junior English Soft Skill প্রোগ্রাম।

Kids' English Program

তিনি কিডসদের কথাও ভুলেননি। তাদের জন্য ফৌনেটিকস, ভোকাব ও গ্রামার মিলিয়ে লিখেছেন দুটি বই। যা তাদের লেভেলের ক্যারিকুলামের জন্য অ্যাপ্রোপ্রিয়েট।

ইংরেজি শেখার শুরুই করতে হয় IPA Sound দিয়ে। আর উচ্চারণের ভিত্তি তৈরি হয় ছোট বয়সেই। অনুকরণ, Copy করা, ছবি দেখে শেখা বাচ্চাদের সহজাত বৈশিষ্ট্য। তাই এই সহজাত বৈশিষ্ট্য কাজে লাগিয়ে IPA Sound Copy করার সময় এখনই। ইংলিশম্যানদের মতো কথা বলা এবং বুঝার জন্য IPA Sound লাগবেই। তাই আল্লাহ প্রদত্ত Caliber কাজে লাগিয়ে স্কুলে পড়ার পাশাপাশি Kids' English।

S@ifur's-এর Teachers' Trainer হিসেবে সারা দেশব্যাপী তাঁর জীবনের উজ্জ্বল এক অধ্যায় রচিত হয়েছে। তিনি S@ifur's-এর হয়ে বাংলাদেশের সব বড় বড় শহরে সেমিনার, ক্লাস ও ইংলিশ ওয়ার্কশপগুলোতে বহুবার নেতৃত্ব দিয়েছেন। সেমিনার ও ওয়ার্কশপগুলোতে আগত দর্শকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। আবার অনেক শিক্ষার্থীর অনুরোধে বহু সমস্যার সমাধান হাতে কলমে করিয়ে বুঝিয়েছেন।

  • ফৌনেটিকস, ভোকাবুলারি, (বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, স্পোকেন প্র্যাকটিস বুক) সহ পরিপূর্ণভাবে ইংরেজি শেখার ৩টি জনপ্রিয় বইয়ের লেখক, যেগুলো বাঙালি শিক্ষার্থীদের ইংরেজি শেখাকে সহজ ও বেগবান করবে।
  • S@ifur's-এর সবচেয়ে সফল English Course যা Practical Spoken Course নামে সারা বাংলাদেশে প্রসিদ্ধ, তার উদ্ভাবক।

যে কোর্সের মাধ্যমে S@ifur's সারাদেশে পরিচিতি পেয়েছে, সেই কোর্সের টিচারদের ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং একটি চলমান প্রক্রিয়া যা নিয়ে তিনি সদা ব্যস্ত।

লেখা-লেখি, গবেষণা এবং ট্রেনিং-এর ব্যস্ততার মধ্যেও তিনি নিজে ক্লাস নিয়ে থাকেন।

যেকোন শিক্ষার্থীর প্রয়োজনে তিনি Career Councelling নিয়ে Overall দিক নির্দেশনা দিয়ে থাকেন।

AnasUp Online Platform-এ আপনারা স্বাগতম। এই প্ল্যাটফর্মে আনাস স্যার ইংলিশ নিয়ে আপনাদের সমস্যার কথা শুনবেন এবং সমাধান দিবেন।

Best of luck.

Total English Mastery

একটি বাংলা-ভিত্তিক ইংরেজি শেখার সিস্টেম

এই দীর্ঘ অভিজ্ঞতা, গবেষণা এবং বাস্তব প্রয়োগের ফলই Total English Mastery — যার লক্ষ্য শুধু Grammar শেখানো নয়; বরং একজন মানুষকে আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলতে সক্ষম করে তোলা।

Cambridge-এর সংজ্ঞা অনুযায়ী,

“English Language is a system of communication consisting of Sounds, Words and Grammar.”

স্তম্ভ

Correct Pronunciation

IPA Sounds / Phonetics

স্তম্ভ

Contextual Vocabulary

প্রসঙ্গভিত্তিক শব্দভাণ্ডার

স্তম্ভ

Basic to Advanced Grammar

বেসিক থেকে অ্যাডভান্স গ্রামার

এই তিনটি দক্ষতার সমন্বয়েই গড়ে ওঠে সাবলীলভাবে ইংরেজি বলা, বুঝা, পড়া ও লিখার ভিত্তি। এখানে ইংরেজিকে বাংলায় এমনভাবে প্রসেস করা হয়েছে, যেন একজন বাঙালি সহজেই বিষয়গুলো বুঝতে ও গ্রহণ করতে পারে। ক্লাস Five/Six-এর শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিদেশগামী কিংবা যে কোনো পেশার মানুষ এই পদ্ধতিতে ইংরেজি শিখতে পারে।

এই কোর্সে যা থাকছে

লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফল নয়; বরং বাস্তব জীবনে ইংরেজি ব্যবহার করার যোগ্যতা তৈরি করা।

ভয় ও জড়তা দূর করার কার্যকর Tactics
Free Hand Writing Practice
IPA Sounds / Phonetics
Contextual Vocabulary
Basic to Advanced Grammar
Spoken English Practice
Junior English Programme

শিশুদের জন্য বিশেষ কার্যক্রম

Junior English Programme-এর মাধ্যমে ছোটবেলা থেকেই IPA Sound শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ ইংরেজি উচ্চারণের ভিত্তি তৈরি হয় ছোট বয়সেই। অনুকরণ, Copy করা এবং ছবি দেখে শেখা শিশুদের সহজাত বৈশিষ্ট্য। তাই এই সময়েই সঠিক উচ্চারণ শেখার সবচেয়ে উপযুক্ত সময়।

শিশুরা Picture, Activities এবং আনন্দঘন পরিবেশে ধাপে ধাপে ইংরেজি শেখে। একই সঙ্গে ভয়, জড়তা এবং সংকোচ কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে ওঠে।

Junior English

ছোটবেলা থেকেই সঠিক উচ্চারণ

আমাদের মূল্যবোধ

যা আমাদের অনুপ্রাণিত করে

ভয় নয়, আত্মবিশ্বাস

ইংরেজিতে কথা বলার ভয় ও জড়তা কাটিয়ে আত্মবিশ্বাস গড়ে তোলাই লক্ষ্য।

মুখস্থ নয়, বুঝে শেখা

Grammar মুখস্থের বদলে বুঝে শেখা ও বাস্তব জীবনে ব্যবহারযোগ্য দক্ষতা।

Subject নয়, Language

ইংরেজিকে বিষয় হিসেবে নয়, ভাষা হিসেবে শেখানোই Total English Mastery-এর মূল দর্শন।

আমাদের যাত্রা

গত কয়েক বছরের milestone গুলো

৩০+ বছর আগে

স্বপ্নের সূচনা

সৌদি আরবে ডিফেন্সের সম্মানজনক চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন বাংলার মানুষকে ইংরেজি শেখানোর স্বপ্ন নিয়ে।

দীর্ঘ কর্মজীবন

Saifur's-এ Teacher Trainer

Saifur's-এ Teacher Trainer হিসেবে দেশের বিভিন্ন জেলায় অসংখ্য ইংরেজি শিক্ষককে প্রশিক্ষণ দেন।

৩০ বছরের গবেষণা

Total English Mastery

লাখো শিক্ষার্থীর অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয় বাংলা-ভিত্তিক ইংরেজি শেখার সিস্টেম।

বর্তমান

Junior English Programme

শিশুদের জন্য IPA Sound-ভিত্তিক বিশেষ কার্যক্রম — ছোটবেলা থেকেই সঠিক উচ্চারণের ভিত্তি গড়ে তোলা।

২০২৪

LMS Platform

শিক্ষার্থীদের জন্য নিজস্ব digital learning platform চালু — যেকোনো জায়গা থেকে শেখার সুযোগ।

“ইংরেজি কঠিন নয়। কঠিন হলো ভুল পদ্ধতিতে ইংরেজি শেখা। সঠিক পদ্ধতি পেলে বাংলা ভাষাভাষী যে কেউ ইংরেজি শিখতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারে।”

— আনাস স্যার

তাঁর লক্ষ্য এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ইংরেজিতে দক্ষ হয়ে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে। মূল লক্ষ্য একটাই—বাংলাভাষী মানুষের জন্য ইংরেজি শেখাকে সহজ, স্বাভাবিক এবং সবার নাগালের মধ্যে নিয়ে আসা।

1
WhatsApp এ যোগাযোগ করুন